শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে থাকলেও গত বছরের চেয়ে ১৫ধাপ পিছিয়েছে বাংলাদেশ

লিহান লিমা: [২] মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত ‘বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক-২০২১’ এ বলা হয়, করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে আরেকটি প্রজন্ম লিঙ্গ বৈষম্যে কয়েক দশক পিছিয়ে পড়েছে। পূর্বসমীক্ষা অনুযায়ী, বিশ্বের নারী-পূরুষ সমতা অর্জনে প্রয়োজন হতো সাড়ে ৯৯ বছর, এবার তা হয়েছে ১৩৫ বছর ৬ মাস। অর্থাৎ পূর্ব প্রেক্ষাপণের চাইতে আরো ৩৬ বছর পিছিয়েছে বিশ্ব। উইফোরাম.ওআরজি

[৩] বিশ্বে লিঙ্গসমতায় ১২তম বারের মতো শীর্ষে রয়েছে আইসল্যান্ড। সেরা দশে রয়েছে ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, নামিবিয়া, রুয়ান্ডা, লিথুয়ানিয়া, আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড। বাংলাদেশের অবস্থান ১৫ ধাপ পিছিয়ে এ বছর ৬৫তম। যা গত বছর ছিলো ৫০তম।

[৪] তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ নারী-পুরুষ সমতায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে নেপাল (১০৬তম)। অন্যদিকে ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৪০ ও ১৫৩।

[৫] প্রতিবেদন তৈরিতে বিশ্বের ১৫৬টি দেশের চারটি সূচক (নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়ন) বিশ্লেষণ করা হয়। এর চার সূচকের মধ্যে প্রথম তিনটিতেই পিছিয়েছে বাংলাদেশ। রাজনৈতিক ক্ষমতায়নে স্কোর সমান রয়েছে।

[৬] নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ শীর্ষক সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৭, গত বছর ছিলো ১৪১। শিক্ষায় অংশগ্রহণ সূচকে ১২১, গত বছর ছিলো ১২০। স্বাস্থ্য ও আয়ু সূচকে অবস্থান ১৩৪, গত বছর ছিলো ১১৯। রাজনৈতিক ক্ষমতায়নে স্কোর ৭।

[৭] এই চারটি সূচকের মধ্যে আবার ১৪টি উপসূচকের চারটিতে ( পুত্র ও কন্যাশিশুর বিদ্যালয়ে ভর্তি, মাধ্যমিকে ছেলে- মেয়ে সমতা, জন্মের সময় ছেলে ও মেয়ে শিশুর সংখ্যাগত সমতা ও সরকারপ্রধান হিসেবে কত সময় ধরে একজন নারী রয়েছেন) বাংলাদেশ বিশ্বের সব দেশের ওপরে স্থান পেয়েছে।

  • সর্বশেষ