শিরোনাম
◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জে ট্রাকচাপায় সোহাগী খাতুন (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

[৩] বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা থানার নলকা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী খাতুন সলঙ্গা থানার উত্তর ভরমোহন গ্রামের সোবহানের স্ত্রী।

[৪] এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বাজার ভদ্রঘাট এলাকা থেকে পা চালিত ভ্যানগাড়ীতে চড়ে নলকার দিকে আসছিলেন ওই নারী। ভ্যানগাড়ীটি নলকা সেতুর উপর উঠলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপা দেয়।

[৫] এসময় সোহাগী নামে ওই নারী ভ্যানগাড়ী থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক আবুল কালামকে (৫৫) আটক ও ট্রাকটিকে জব্দ করেছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়