শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহবধূ সিদ্দিকা হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] বুধবার (৩১ মার্চ) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ আদেশ দেন। এছাড়াও রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

[৩] দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি কোনাপাড়া গ্রামের মোজাম্মেল হক (৪০), তার স্ত্রী সাজেদা খাতুন (৩৫) ও কামরুজ্জামান (৩২)। তাদের মধ্যে কামরুজ্জামান পলাতক রয়েছেন।

[৪] রাষ্ট্রপক্ষে কৌঁসুলি জীবন কুমার রায় মামলার বরাত দিয়ে বলেন, কোনাপাড়া গ্রামের কৃষক আব্দুল কদ্দুসের সঙ্গে একই এলাকার মোজাম্মেল হকের বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে ২০০৯ সালের ৮ মে সন্ধ্যার দিকে আসামিরা আব্দুল কদ্দুসের স্ত্রী সিদ্দিকা বেগমকে পিটিয়ে হত্যা করে।

[৫] এ ঘটনায় নিহতের স্বামী আবদুল কুদ্দুস বাদী হয়ে চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৭ আগষ্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

[৬] আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়। মামলা চলার সময় এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়