শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

আরিফুল ইসলাম: [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা ও এ হামলায় থানার ইন্সপেক্টর (তদন্ত) সহ ২৫ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

[৩] উল্লখ্য, গত শনিবার (২৭ মার্চ) বিকেলে সরাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল অরুয়াইল বাজার এলাকায় মোদীবিরোধী এক বিক্ষোভ মিছিল হয়। এ মিছিল থেকে কিছু দুষ্কৃতকারী অরুয়াইল পুলিশ ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এতে সরাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন সহ ২৫ পুলিশ সদস্য আহত হন। হামলার ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গত চার দিন যাবত।

[৪] এ বিষয়ে অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ প্রতিবেদক'কে বলেন, অরুয়াইল পুলিশ ক্যাম্পের হামলার ঘটনায় পুলিশ মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তারা (পুলিশ) হামলাকারীদের সনাক্তে কাজ করছে। এ ঘটনাকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী নেতা বিভিন্ন পেশার মানুষকে ফোন দিচ্ছেন এবং বলছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন, পুলিশের মামলায় আসামি হয়ে যাচ্ছেন; এমন ভয় দেখিয়ে তারা (স্বার্থান্বেষী নেতা) বাণিজ্য শুরু করে দিয়েছেন বলে জানতে পেরেছি।

[৫] ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় মামলায় অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। কারও কথা এবং অর্থের বিনিময়ে নিরপরাধ সাধারণ মানুষকে যেন এ মামলায় আসামি করা না হয়; এ জন্য তিনি (চেয়ারম্যান) মিডিয়ার মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখেন।

[৬] সরাইল থানায় কর্মরত একজন পুলিশ অফিসার জানান, 'হামলায় রক্ত ঝরবে পুলিশের; আর এটিকে পুঁজি করে বাণিজ্য করবে সমাজের সুবিধাবাদী কিছু নেতা; এমন সুযোগ কাউকে দেয়া হবে না। আমাদের বিচক্ষণ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে তীক্ষ্ণ নজর রেখেছেন।

[৭] এ বিষয়ে জানতে যোগাযোগ করলে মঙ্গলবার (৩০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান এ প্রতিবেদক'কে বলেন, এখন পুলিশের কাজে আরও অধিক স্বচ্ছতা বেড়েছে। পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ ও ছবি আমাদের হাতে রয়েছে। এছাড়াও আমাদের বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খোঁজ খবর নিয়েছি এবং এখনো নিচ্ছি। আমরা যাচাই-বাছাই করেই প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবো।

[৮] তিনি বলেন, আজকে সম্ভব না হলেও আগামীকাল (বুধবার) এ ঘটনায় মামলা রুজু হয়ে যাবে। এ ঘটনার সাথে জড়িত কেউ ছাড় পাবে না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ