শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে: প্রধান বিচারপতি 

নূর মোহাম্মদ: [২] বুধবার ভার্চুয়াল আপিল বিভাগের শুনানির শুরুতেই প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনার যে ধরনটা দেখা যাচ্ছে সেটা তো ব্যাপকভাবে বিস্তার ঘটাচ্ছে। তাই, আদালতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আদালতে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। অন্যথায় করোনা সংক্রমণ বাড়তেই থাকবে। এসময় প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

[৩] এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট ও দেশের সব অধস্তন আদালতে বিচারক এবং আইনজীবীদের কালো কোট ও গাউন পরার বিষয়টি শিথিল করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরতে হবে না বলে মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

[৪] প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়