শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৯:৫৪ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোয়ারেন্টিন না মানায় যুক্তরাজ্য ফেরত ২ সিলেট প্রবাসীর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বিধি-নিষেধ ভেঙে পালিয়ে গিয়েছিলেন যুক্তরাজ্য ফেরত দুই প্রবাসী। কিন্তু ধরা পড়তে হয়েছে তাদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। একই সঙ্গে তারা গুনেছে জরিমানাও। আর টিভি

তাদের ২ জনকে ৭ দিনের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে তাদের দুজনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আলম হাসান রউফ (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের আবদুল নূর (৪২)। তারা দুজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।

তারা যে হোটেলে ছিলেন সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা হোটেলে ফেরার পর জানিয়েছেন চুল কাটতে তারা বের হয়েছিলেন।

এসএমপি’র মিডিয়া বিভাগ জানায়, ‘গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে আসা ১৪০ যাত্রীর মধ্যে এ দুজনও ছিলেন। ফেরার পর ওই দুই প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর দরগাগেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। সাতদিনের কোয়ারেন্টিন শেষ হওয়াতে সোমবার (২৯ মার্চ) তাদের কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু রিপোর্ট আসার পর মঙ্গলবার দুপুরে তারা কোয়ারেন্টিন ভেঙে হোটেল থেকে পালিয়ে যান।’ পরে সন্ধ্যার দিকে এ দু’জন হোটেলে ফিরলে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ শাস্তি দেন।’

এর আগে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়া থেকে একই পরিবারের ৯ সদস্য কোয়ারেন্টিন থেকে পালিয়ে জকিগঞ্জস্থ তাদের গ্রামের বাড়ি চলে যান। পরে তাদেরকে ফোনে ডেকে এনে ওই পরিবারের প্রাপ্ত বয়স্ক ৬ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়