শিরোনাম
◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজম ক্ষমতা বাড়াতে পারে নিয়মিত ছাতুর শরবত

আতাউর অপু: গত বছর লকডাউন চলাকালীন ইনস্টাগ্রামে ছাতুর শরবত খাওয়ার ছবি দিয়েছিলেন ভারতীয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। খালি গায়ে তার সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে ছাতুর গুণগানও শুরু হয়। কিন্তু সুঠাম শরীরের পেছনে ভূমিকা থাক বা না থাক, ছাতু যে প্রচুর উপকারী, তা বলছেন পুষ্টিবিদরা।

ছাতুর উপকারিতা

হজমের জন্য ভালো: এতে প্রচুর ফাইবার থাকে। তাই ছাতু হজমের জন্য খুবই ভালো। কোষ্ঠকাঠিন্য এবং পেটের বহু অন্য সমস্যার সমাধান আছে ছাতুতেই।

কোলেস্টেরল কমায় :  ফাইবারের কারণেই ছাতু কোলেস্টেরল কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাই চিকিৎসকরা অবস্থা বুঝে অনেককেই নিয়মিত ছাতুর শরবত খাওয়ার পরামর্শ দেন। এতে হৃদরোগের আশঙ্কা কমে।

রক্তে চিনির মাত্রা কমায়: ছাতুতে প্রচুর উদ্ভিজ্জ প্রোটিন আছে। একই সঙ্গে এটি গ্লাইসেমিক ইনডেক্সে বেশ তলার দিকে। ফলে এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। চিকিৎসকরা তাই ডায়াবেটিক রোগীদের ছাতুর শরবত খাওয়ার পরামর্শ দেন।

চুল ভালো রাখে: ছাতুতে থাকা নানা ভিটামিন ও খনিজের কারণে এটি ত্বকের উপকার করে। নিয়মিত ছাতুর শরবত খেলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। তা ছাড়া চুলের পুষ্টিও হয়।

  • সর্বশেষ