শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবাডিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের হ্যাট্রিক জয়

রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু কাপ আর্ন্তজাতিক কাবাডি টুর্নামেন্টে শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশ। গ্যালারি ভর্তি দর্শকের সামনে বাংলার দামাল ছেলেরা বুঝিয়ে দেয়, কাবাডি আমাদের জাতীয় খেলা। গ্রাম বাংলার এই খেলায় আমাদের কাছ থেকে জয় তুলে নেওয়া মোটেও সহজ নয়। এর আগে পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ।

[৩] জয়ের সেই ধারাবাহিকতা নেপালের বিপক্ষেও ধরে রাখে তুহিন তরফদারের টিম বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ এ এগিয়ে থেকে বুঝিয়ে দেয় জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৫-১৯ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়