শিরোনাম
◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০৪২, সুস্থ ২১৬২

শাহীন খন্দকার,মহসীন কবির: [২] এখন পর্যন্ত মোট মৃত্যু ৮৯৯৪ জন। এদিকে পর্যটন এলাকায় জনসমাগম সীমিত করার নির্দেশনা থাকলেও মানছে না কেউ। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়ংকরভাবে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৫ জন আর সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন। মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭জন। মৃত ৪৫ জনের মধ্যে পুরুষ ২৮ নারী ১৭ জন। ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রামে ৩ রাজশাহীতে ২ খুলনাতে ২ এবং সিলেটে ১জন মারা গেছেন। এর মধ্যে সবাই হাসপাতালে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

[৪] অধিদপ্তরের হিসেবে করোনা চিকিৎসায় মোট শয্যা রয়েছে ৯৮৫৫ টি। এর মধ্যে ভর্তি রোগী রয়েছে ৩৭৬২ জন। আর খালি রয়েছে ৬ হাজার ৯৩ টি শয্যা। মোট আইসিইউ রয়েছে ৫৭৮ টি এর মধ্যে ভর্তি রোগী রয়েছে ৩৫৮ আর খালি রয়েছে ২২০টি।

[৫] সারাদেশে অক্সিজেন সিলিণ্ডারের সংখ্যা ১৩,৪৬২ টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৯৮০টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৮২৮টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়