শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত চিরকালের বন্ধু, যেই অন্যায় করুক তাকে শাস্তির আওতায় আনা হবে: পরিকল্পনামন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার ‘ফেস দা পিপল’ লাইভ টকশোতে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান (এমপি) বলেন, হেফাজতে ইসলামের কর্মকান্ডে কোনও শান্তিপূর্ণ কর্যক্রম ছিলো না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন হচ্ছে তখন এই দিনে কোনও মৃত্যু কাম্য নয়। এ দেশের জনগণকে মারার কোনও উদ্দেশ্য পুলিশের নেই। এইজন্য দেশ স্বাধীন করা হয়নি।

[৩] মন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ইরাক এবং ইরানের যুদ্ধের সময় শিশুদের মাঠে নামিয়ে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছিলো। শিশুদের মাঠে নামিয়ে ঠান্ডা মাথায়, সেই কৌশলগুলো ব্যবহার করা হয়েছে।

[৪] তিনি বলেন, ভারতে নির্বাচন বা দেশটি কখন সরকার গঠন করবে, কী করবে, এগুলো আমাদের চিন্তার বিষয় নয়। তবে প্রতিবেশি দেশ হিসেবে নিজেদের প্রয়োজনেও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক প্রয়োজন। ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হলে দুই দেশের জন্য ভালো হবে। কারণ ভারত বাংলাদেশের আবহমান চিরকালীন বন্ধু। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়