শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেলেন জয়া

বিনোদন ডেস্ক: দুইদিন আগেই অনুষ্ঠিত হয়েছে বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের আসর।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমা নিয়ে দেওয়া হবে জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা)-২০২০।

আগামী বুধবার (৩১ মার্চ) জয় ফিল্মফেয়ার পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।

সোমবার (২৯ মার্চ) প্রকাশ পেয়েছে মনোনীতদের নাম। এতে ফের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। একসঙ্গে দুইটি মনোনয়ন নিয়ে তিনি এগিয়ে আছেন। রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহার (সোয়েটার) সঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে জয়া মনোনয়ন পেয়েছেন ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য।

মনোনয়নে শ্রেষ্ঠ সিনেমার তালিকায় রয়েছে ‘গুমনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, ‘সাঁঝবাতি’, ‘ভিঞ্চি দা’।

শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনয়নে রয়েছেন বীর চ্যাটার্জি, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সূত্র: বাংলা নিউজ ২৪,কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়