শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ◈ পা‌কিস্তান সুপার লিগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ মুজারাবানি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে, কমে আসবে তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর

সমীরণ রায়: [২] মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টিরও শঙ্কা রয়েছে। গত সপ্তাহের শুরু থেকেই সারা দেশে তাপপ্রবাহ বেশি। আর বৃষ্টি নামলে কমে আসবে তাপমাত্রা।

[৩] তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, মময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

[৪] দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।

[৫] দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩২ দশমিক ৬, চট্টগ্রামে ৩৪ দশমিক ৫, সিলেটে ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ৩৫ দশমিক ৬, রংপুরে ৩২ দশমিক ২, খুলনায় ৩৪ দশমিক ৪ এবং বরিশালে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

[৬] আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ইতোমধ্যে অনেক অঞ্চলের তাপমাত্রা কমেছে। বইছে শীতল বাতাস। আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টি বা ঝড়োহাওয়াসহ হতে পারে শিলাবৃষ্টি। বৃষ্টি হলেই কমে আসবে এই তাপমাত্রা। তবে এটি সাময়িক। এরপর আবার বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়