শিরোনাম
◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু সাফারী পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্কের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (৩৪) মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ পার্কের ৪ নং গেটের ভেতর উত্তর পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, যুবকের গলায় বেল্ট ও শার্ট পেঁচানো ছিল। নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। কালো ধূসর বর্ণের প্যান্ট ও চেক শার্ট পরিহিত অবস্থায় ছিল।

[৩] ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরের দিকে যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হবে।

[৪] বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, শাল বন বেষ্টিত জায়গায় যুবকের মরদেহ পাওয়া গেছে। দর্শণাথীরা সাধারণত ওই স্থানে যান না। বাইরে থেকে হত্যার পর দুর্বত্তরা মরদেহ পার্কের প্রাচীরের ভেতর ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়