শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যমোরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ববুল আক্তার:[২] রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।যশোরের অভয়নগর উপজেলায় মহাকাল এলাকায় মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

[৩] পুলিশ নিহত মোটরসাইকেল চালকের নাম ও পরিচয় জানাতে পারেনি।নওয়াপাড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সকাল ৯টা ৩৬ মিনিটে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছায়।

[৪] পৌনে ৯টার দিকে ট্রেনটি অভয়নগর উপজেলার মহাকাল এলাকার অনুমোদনহীন রেলক্রসিং দিয়ে একটি মোটরসাইকেল যশোর-খুলনা মহাসড়কে ওঠতে যাচ্ছিল। এসময় ট্রেনটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায় প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে। আর চালকের দেহ রেললাইনের পাশে পড়ে ছিল।

[৫] নওয়াপাড়া স্টেশনমাস্টার মহসিন রেজা বলেন, মহাকাল রেলক্রসিংটি অবৈধ। একটি মোটরসাইকেল ওই রেলক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মারা গেছেন। ট্রেনটি চেঙ্গুটিয়া স্টেশনের থেকে কিছুটা দূরে সাত মিনিটের মতো থেমে ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

[৬] যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তার নাম ও পরিচয় জানা যায়নি। নাম ও পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়