শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১২:০০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টস জিতে তামিম ও মুশফিক ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার হ্যামিল্টনের ম্যাকলিন পার্ক থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও জিটিভি।

এদিন দুই দলেই একটি করে পরিবর্তন করা হয়েছে। কিউইদের হয়ে লোকি ফার্গুসনের বদলে জায়গা পেয়েছেন অ্যাডাম মিলনে। অন্যদিকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। দলে সুযোগ করে নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পর তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে বড় ব্যবধানে হারতে হয় লাল-সবুজদের।

হ্যামিল্টনে প্রথমে ৩ উইকেটে ২১০ রান তোলে ব্ল্যাকক্যাপসরা। জবাবে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

 

  • সর্বশেষ