শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনায় ব্যাপক শিলাবৃষ্টি, ফসলের ক্ষতি

দুর্গাপুর প্রতিনিধি: [২] নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সোমবার দিনগত রাত তিনটার দিকে এবং মঙ্গলবার সন্ধ্যার পর ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ফসল, আম ও লিচুর মুকুলের, নানা জাতের সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

[৩] মৌসুমের শুরুতেই উপজেলার পৌর সদর, বিরিশরি ইউনিয়ন, কাকৈরগড়া, গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে প্রায় আধা ঘন্টা শিলা বৃষ্টি হয়েছে। এতে বোরো ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ব্যাপকহারে ঝরে গেছে। ক্ষতি হয়েছে সবজি জমির। তবে শবে বরাতে ছুটির কারণে উপজেলা কৃষি অফিস বন্ধ থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

[৪] দুর্গাপুর ইউনিয়নের ফান্দা গ্রামের কৃষক আবুল কাশেম বলেন, বোরো ফসলের জন্য বৃষ্টিটা ভাল হয়েছে। বেশিরভাগ টিউওয়েল এ পানি নেই, এই বৃষ্টিতে পানির সমস্যার অনেকটা লাগব হবে। কিন্তু শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। ধানের ক্ষতি ব্যাপক ক্ষতি হয়েছে। পাট শাক, ডাটা, কাচা মরিচের ক্ষতি হয়েছে।

[৫] এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, শবেবরাতের ছুটি থাকায় শিলা বৃষ্টিতে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। তবে মাঠ লেভেলে ক্ষতির পরিমাণ পরবর্তী সময়ে জানানো হবে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়