শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: [২] সোমবার বেলা ২টায় উপজেলা সদর থেকে ২০ কি.মি. দুরে সংগ্রাম ইউনিয়নের দক্ষিন কাউটেনগর গ্রামের রায়হানের পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড সদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়েছে।

[৩] স্থানীয়রা জানান, কাউটেনগর গ্রামের আওয়ামী লীগ নেতা মান্নানের চাচা স্কুল শিক্ষক আবুল বিএসসির পুরাতন একটি পুকুর খনন করেন। স্থানীয় আজীজ মিয়ার ছেলে কবির হোসেন দোকানের মাটি ভরাট করার জন্য পুকুরের মাটি কিনে নেন। মাটি সরানোর সময় কোদালের মাথায় গ্রেনেড সদৃশ্য বস্তুটি উঠে আসে। এটা কি বস্তু তা বুঝতে না পেরে একটি পলিথিনে মোড়ে দুইদিন ঘরে রেখে দেন।

[৪] বিষয়টি জনৈক এক মুক্তিযোদ্ধার নজরে আসলে এটি গ্রেনেড বলে জানালে আতঙ্কিত হয়ে তা স্থানীয় রায়হানের পুকুরে ফেলে দেন। ওসি মাকছুদুল আলম জানান, আমি জানতে পেরে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেচ দিয়ে পুকুরের পানি শুকিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসি।

[৫] এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মো: আমীর খচরু ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৬] জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মো: আমীর খচরু বলেন, গ্রেনেড সদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম এসে দেখবে এটা কি।

[৭] এ বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া জানান খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় গ্রেনেডটি পুকুরে
ফেলেছিল। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়