শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন সংক্রমণ ছড়িয়েছে ২৯ জেলায়, নিজ নিজ জেলায় চিকিৎসার পরামর্শ: ডা. সেব্রিনা ফ্লোরা

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা সেব্রিনা ফ্লোরা আরও জানান, প্রথম দিকে নতুন করে করোনা সংক্রমণের জেলা ছিল ৬ টি। ২০ তারিখে সেটি ২০টি জেলায় পেয়েছি এবং ২৪ তারিখে পেয়েছি ২৯টি জেলায়। সুতরাং করোনা সংক্রমণ বেড়েই যাচ্ছে। বেশি সংক্রমিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীঘঞ্জ, ফেনী, চাঁদপুর প্রভৃতি।

[৩] করোনা সংক্রমণ প্রতিরোধ জেলাগুলো কী ব্যবস্থা নেবে জানতে চাইলে সেব্রিনা ফ্লোরা বলেন, জেলা পর্যায়ে করোনা নিয়ন্ত্রণ কমিটি রয়েছে। তার এলাকায় কী ব্যবস্থা নেওয়া সেটি তারা ঠিক করবেন। তবে আমরা বিষয়টি মনিটরিং করব।

[৪] ঢাকায় করোনা রোগীর চাপ বাড়ার বিষয়টি ব্যাখ্যা করে ডা. সেব্রিনা বলেন, সব রোগী ঢাকার নয়। ঢাকার বাইরে থেকে রোগী আসায় স্বাভাবিকভাবে রোগীর চাপ বেশি। হাসপাতালগুলোতে চাপ পড়ে। ঢাকার বাইরেও চিকিৎসার সক্ষমতা বাড়ানো হয়েছে। নিজ নিজ জেলায় চিকিৎসা নিন।

[৫] তিনি বলেন, ঢাকার বাইরে থেকে রোগী আসায় দুটো সমস্যা হয় ঢাকার ওপর চাপ পড়ে এবং দূর থেকে রোগী আসায় আস্তে আস্তে রোগীর অবস্থা খারাপ হয়ে পড়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়