শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে বিএন‌পির অর্ধশত নেতাক‌র্মির না‌মে মামলা ক‌রে‌ছে পু‌লিশ

র‌হিদুল খান : [২] পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

[৩] জেলার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর তুষারকুমার মণ্ডল মামলাটি (নম্বর ১৫২/২৮.০৩.২১) করেছেন।
মামলায় ধারা দেওয়া হয়েছে ১৪৩, ৩২৩, ৩৩২ ও ৩৫৩ পিসি। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ছাত্রদল যশোর সরকারি এমএম কলেজ কমিটির সভাপতি হাসান ইমামকে। রোববার বিকেলে তাকে আটক দেখানো হয়েছে।

[৪] ইনসপেক্টর তুষারকুমার মণ্ডল জানান, রোববার বিকেল পাঁচটার দিকে যশোর শহরের লালদীঘি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করছিলেন। পুলিশ বাধা দিলে তারা হামলা চালায়। ওইসময় ঘটনাস্থল থেকে হাসান ইমামকে আটক করা হয়।

[৫] এ ঘটনায় ছয়জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। তবে বিএনপি নেতাদের ভাষ্য, তাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ হামলা করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়