শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজ অবমুক্ত করতে মিশরকে সাহোয্যের প্রস্তাব রাশিয়ার

আখিরুজ্জামান সোহান: [২] মিশরে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জর্জি বোরিসেনকো বলেছেন, সুয়েজ খালে আটকা পড়া জাহাজটি মুক্ত করতে রাশিয়া যে কোনও ধরনের সম্ভাব্য সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছে। ইয়ন

[৩] তিনি আশাব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই অবরুদ্ধ জাহাজটি সরিয়ে চ্যানেলে স্বাভাবিক চলাচল শুরু হবে এবং আমরা প্রস্তুত আমাদের বন্ধুপ্রতিম দেশ মিশরকে সাহায্য করতে। তিনি রবিবার রাশিয়ার রাষ্ট্র পরিচালিত আরআইএ নভোস্টি বার্তা সংস্থাতে এই কথা বলেন। লাইভ মিন্ট

[৪] তবে মিশর এখন পর্যন্ত সাহায্যের ব্যাপারে মস্কোর কাছে কোনও ধরনের আগ্রহ দেখায়নি বলেও জানিয়েছেন বোরিসেনকো।

[৫] শনিবার সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি সাংবাদিকদের বলেছিলেন, স্থানীয় সময় রবিবার রাত নাগাদ বিশাল জাহাজটি সরিয়ে দুদিকে আটকে থাকা নৌযানগুলো চলাচল করতে পারবে।

[৬] এদিকে খালটি বন্ধ হয়ে যাওয়ার পর ঝুঁকির মুখে পরেছে বিশ্ব অর্থনীতি। চ্যানেলটি বন্ধ হওয়ায় বিকল্প পথ হিসেবে গোটা আফ্রিকা ঘুরে আটলান্টিক পারি দিতে হচ্ছে জাহাজগুলোকে,যার ফলে শিপিং কোম্পানিগুলোকে গুনতে হচ্ছে বাড়তি কয়েক বিলিওন ডলার। মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলো বড় ধরনের ক্ষতির মুখে পরবে বলে মত প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। আহরাম অনলাইন

[৭]বিবিসির খবরে বলা হয়েছে, পণ্য পরিবহন বিষয়ক জার্নাল লয়েড’স লিস্টের তথ্যমতে, সুয়েজ খালে মালবাহী জাহাজটি আটকে যাওয়ায় প্রতিদিন ৯৬০ কোটি টাকার পণ্য পরিবহন আটকে আছে। এর ফলে প্রতি ঘণ্টায় ক্ষতি হচ্ছে ৪০ কোটি ডলার। আন্তর্জাতিক পণ্য পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়