শিরোনাম
◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি  ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবে, তখনই ফেসবুক স্বাভাবিক হবে, বললেন মোস্তাফা জব্বার

প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ন্ত্রিত রয়েছে। বিষয়টি স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে। ইত্তেফাক

বিষয়টি আরো বুঝতে তারা কাজ করছে। বিবৃতিতে আরো বলা হয়, ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।

ফেসবুকের নিয়ন্ত্রণ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ফেসবুক কী বিবৃতি দিল—এ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, তারা আমাদের আদালতের রায়ই মানেনি। আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে। কখন নাগাদ স্বাভাবিক হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবে, তখনই ফেসবুক স্বাভাবিক হবে।

দেশের গ্রাহকেরা শুক্রবার সন্ধ্যা থেকেই ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানাচ্ছিলেন। এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতারা জানিয়েছিলেন, ফেসবুক বন্ধের জন্য এখন আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরদের ওপর সরকারকে নির্ভর করতে হয় না। সরকারের হাতেই প্রযুক্তি রয়েছে।

মোবাইল অপারেটর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবাও সাময়িক বন্ধ করা হয়েছিল। তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দায়িত্বশীল কেউ বিষয়টি স্বীকার করেনি। আর ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যার কথা জানাচ্ছিলেন সব এলাকার গ্রাহকই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়