শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় হেফাজতের হরতালের সমর্থণে সংঘর্ষ,৩৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ পুলিশসহ আহত ২০

স্বপন দেব: কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে হেফাজতে ইসলামের হরতালের সমর্থণে রোববার ২৮ ফেব্রুয়ারি পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পরে হেফাজতের কর্মীরা। এসময় ২জন পুলিশসহ হেফাজতের ২০ কর্মী আহত হয়।

পুলিশ সুত্রে জানা যায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালে কুলাউড়া উপজেলা সদরে কোন কার্যক্রম বা মিছিল মিটিং হয়নি। তবে উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা ও পীরের বাজারে হেফাজত কর্মীরা সড়ক সকালে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড সরিয়ে নেয়ার চেষ্টা চালালে হেফাজত কর্মীরা বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। হেফাজত কর্মীদের হামলায় এসআই মাসুদ আলম ও কনস্টেবল সঞ্জিত নাশে দু’জন পুলিশ আহত হয়। এছাড়া হেফাজতের ১৫-২০ জন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ আহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়