শিরোনাম
◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন ◈ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক ও রেললাইন অবরোধ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সিরিজে আমি কোন পরীক্ষা-নিরীক্ষা করার পক্ষে না: আব্দুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক: [২] আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ওই সফর দিয়েই শেষ হবে বাংলাদেশের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। এই ম্যাচের ফলাফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন প্রভাব না ফেললেও সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করার পক্ষে নন নির্বাচক আব্দুর রাজ্জাক।

[৩] এই বছরই শেষ হচ্ছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও দুই বোর্ডের মতের অমিল হওয়ায় নির্দিষ্ট সময়ে আলোর মুখ দেখেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজটি। তবে এপ্রিলেই শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

[৪] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত কোন পয়েন্ট অর্জন করতে না পারলেও শ্রীলঙ্কা সিরিজকে সাধারণ সিরিজ হিসেবেই দেখছেন আব্দুর রাজ্জাক। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর আসন্ন সিরিজে টেস্ট দলকে ঢেলে সাজাবে কি না সেই প্রশ্নে রাজ্জাক বলেন, আসলে এই সিরিজকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে না দেখলেই ভালো হবে। কারণ এটার ফাইনালে আমরা খেলতে পারবো না।

[৫] এমন ও হবে না যে আমরা সেকেন্ড বা থার্ড টিম হয়ে যাবো। আমাদের যেমন সিরিজগুলো হয়, এটাকে তেমন ভাবলেই ভালো হবে। আমি এটা বলছি আপনাদের জন্য। নরমালি আমরা যে টেস্ট সিরিজগুলো যেভাবে খেলি, এটাকেও আমরা সেভাবেই নিচ্ছি। ভালোও করতে হবে, একইসঙ্গে দলের যেন সুবিধা হয় এবং অনেকগুলো নতুন খেলোয়াড় এনে যে এক্সপেরিমেন্ট করা হবে এমনটাও নয়।

[৬] শ্রীলঙ্কা সিরিজের ফলাফল টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব বা ফেললেও দলে কিছু পরিবর্তনের আভাষ দেন রাজ্জাক। তবে ঠিক কবে এই সফরের জন্য দল ঘোষণা করবে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানাননি।

[৭] তিনি আরও বলেন, শ্রীলঙ্কা সিরিজে শুধুমাত্র টেস্ট খেলা হবে তাই খুব স্বাভাবিকভাবেই কিছু খেলোয়াড় বদল হবে যেটা আপনারা সবাই জানেন। চমকের কথা বলবো না, তবে এক্সট্রিম টিম নিয়ে কাজ হচ্ছে। এখনই যে টিম দিয়ে দেয়া হবে বা টিম রেডি হয়ে গেছে এমন নয়।

[৮] ন্যাশনাল টিম করতে হলে দেখা যায় কয়েকটা খেলোয়াড় নিয়ে আগে বসতে হয়। তো ঐরকম অবস্থানে আছে এখনো। পুরোপুরি সব মিটিং এখনো হয়নি। প্রেসিডেন্ট সাহেব বসবেন, আমাদের অপারেশন্সের চেয়ারম্যান বসবেন। তারপর আমরা নির্বাচকরা বসবো। এরপর আসলে দল দেয়া হবে। - বিডি ক্রিকটাইম

  • সর্বশেষ