শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধুখালী থানার ওসি আমিনুলকে পূর্ণবহাল এর দাবিতে মানববন্ধন

এস.এম আকাশ: [২] ফরিদপুরের মধুখালী থানার সৎ সাহসী ও মানবিক ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বদলী করার প্রতিবাদে এবং তাকে মধুখালী থানায় পূর্ণবহাল এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে মধুখালী আখচাষী ভবনের সামনে ঢাকা- খুলনা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

[৪] মধুখালী উপজেলাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে প্রায় সাড়ে ৩শতাধিক মানুষ অংশ নেয়।

[৫] ব্যবসায়ী শহিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,সরকারী আইনউদ্দিন কলেজের সাবেক জিএস কামরুল ইসলাম ভূইয়া, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক একে এম আমিনুর রহমান, যুবলীগ নেতা সানজিত হাসনাত সৌরভ, মধুখালী উপজেলা ছাত্রলীগ নেতা শাহ জায়েদুজ্জামান, মোঃ মেজবাউদদ্দীন, যুবলীগ নেতা জুয়েল মল্লিক। মানববন্ধন পরিচালনা করেন, সাংবাদিক ও সমাজ সেবক মোঃ জুয়েল শরীফ।

[৬] এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বাংলাদেশের পুলিশ এখন জনবান্ধব পুলিশে রুপান্তরিত হয়েছে। ওসি আমিনুল ইসলাম সরকারের ভাবমুর্তি উজ্জল করার লক্ষে সাধারণ জনগনের সাথে বন্ধুর মত আচারণ করেছেন। মধুখালীবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছেন। ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে যে অপবাদ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সে মধুখালী থানায় যোগদানের পর থেকে মধুখালী থানা এলাকায় মাদক ব্যবসা, চুরি ডাকাতিসহ সকলপ্রকার অপরাধ কমে গেছে।

[৭] সেজন্য মাদক ব্যবসায়ীরাসহ সকল অপরাধীরা চক্রান্ত করে ফেরেস্তার মত একজন ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদলি করেছে। সৎ সাহসী ও মানবিক ওসি আমিনুল ইসলামের বদলি প্রত্যাহার করে তাকে পুনরায় মধুখালী থানায় বহাল রেখে মাদক সন্ত্রাস নির্মূল করার সুযোগ দেওয়ার জন্য পুলিশের আইজি সহ বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান বক্তরা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়