শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতাল অবরোধেও দূরপাল্লার বাস চলছে

সুজিৎ নন্দী: [২] সায়েদাবাদ-মহাখালী-গাবতলী-কল্যাণপুর থেকে বিভিন্ন রুটে বাস চলছে। এছাড়াও সকাল থেকে ঢাকার প্রতিটি রুটে বাস চলছে। মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, রোববার সকাল থেকে সকল রুটে বাস চলছে। হরতালে বাস চলাচলে কোন প্রভাব ফেলতে পারেনি।

[৩] তিনি আরো বলেন, কয়েকটি জায়গায় বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ, সিলেটসহ বেশকিছু জায়গায় হরতাল সমর্থকরা প্রায় ২০টি বাস ভাঙচুর করেছে।

[৪] সরেজমিনে মহাখালী, গাবতলী ও কল্যানপুর থেকে বাস চলছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, কিছুটা সংশয় রয়েছে। তবে আশা করি, গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবো, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই।

[৫] মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি হাজী কালাম বলেন, সকাল থেকে টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। পরিবহনের ওপর যত আঘাত আসুক, বাস চলাচল স্বাভাবিক থাকবে।

[৬] একাধিক যাত্রীরা বলছেন, জরুরি কারণেই দূরপাল্লার গন্তব্যে যেতে হচ্ছে। শঙ্কা মাথায় রেখেই রওনা হচ্ছেন তারা।
সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়