শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতালের প্রভাব নেই ফরিদপুরে, জীবনযাত্রা স্বাভাবিক

হারুন-অর-রশীদ: [২] হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো প্রভাব পড়েনি ফরিদপুরে। জীবনযাত্রাসহ সব কিছুই রয়েছে স্বাভাবিক।

[৩] জেলায় হরতালের কোনো প্রভাব না থাকলেও পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ না ঘটাতে পারে।

[৪] রোববার (২৮ মার্চ) জেলা শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে, প্রতিদিনের মত আজও ফরিদপুরের সকল দোকান-পাট, মার্কেট, বাজার খোলা রয়েছে। শহরজুড়ে মানুষের আনাগোনা অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। জেলার সরকারি-বেসরকারি অফিস-আদালতের কার্যক্রমও রয়েছে অন্যন্য দিনের মতো। ঢাকা, খুলনাসহ দূরপাল্লার বাস চলাচল রয়েছে স্বাভাবিক। জেলার অভ্যন্তরীণ সকল রুটে যান চলাচল যথারীতি রয়েছে। ।

[৫] এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৪টা) জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে কাউকে দেখা যায়নি।

[৬] পুলিশ প্রশাসন জানায়, ফরিদপুরে হরতালের কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মত আজও একই ধরনের নিরাপত্তা রয়েছে। তবে আমরা সজাগ দৃষ্টি রাখছি যাতে কেউ হরতালের নামে অরাজগতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে না পারে।

[৭] প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়