শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার থেকে শুরু হলো মহারাষ্ট্রের রাত্রিকালীন কারফিউ

সুমাইয়া ঐশী: [২] রাত ৮টা থেকে রেস্টুরেন্ট, শপিংমলগুলো বন্ধ থাকবে সকাল ৭ টা পর্যন্ত। ভারতের সার্বিক করোনা পরিস্থিতিতে রাজ্য হিসেবে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। শুক্রবারই এই কারফিউয়ের আগাম ঘোষণা দেওয়া হয়েছিলো। ঐদিন এ রাজ্যে সংক্রমণের সংখ্যা ছিলো ৩৬ হাজার ৯০২। এ পরিস্থিতি এখনও বিদ্যামান। রোববার সারাদেশে যেখানে ৬২ হাজার ৭১৪ জন করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে শুধু এই রাজ্যেই আক্রান্ত প্রায় ৩৬ হাজার, অর্থাৎ একটি রাজ্যেই অর্ধেকের বেশি করোনা শনাক্ত
হয়েছে। এনডিটিভি, রয়টার্স, আরব নিউজ

[৩] কারফিউয়ের অংশ হিসেবে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে মহারাষ্ট্রে। বিধি-নিষেধ ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে শুক্রবারই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তিনি বলেন, আমি লকডাউন দিতে চাই না। কিন্তু মানুষ করোনার কোনো স্বাস্থ্যবিধি মানছে না, ফলে সংক্রমণের সংখ্যা বাড়ছে তীব্র গতিতে। তাই এই পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়