শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ার বাজারে ঘুরতে এসে বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৯

শেখ সেকেন্দার আলী: [২] মালয়েশিয়ার বাজারে ঘুরতে যেয়ে যৌথ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশিসহ ২৯ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথবাহিনী।

[৩] দেশটির ইপোহ ওসিপিডি অ্যাসিস্ট কমিশনার আসমাদি আবদুল আজিজ জানান, আমরা গোপন সূত্রে জানতে পারি, শত শত বিদেশি অভিবাসীরা মার্কটে (সাপ্তাহিক ছুটির দিন রবিবার) ঘুরাতে আসছে। যার ফলে (২৮ মার্চ) রোববার সকালে জালান সুলতান ইদ্রিস শাহ, জালান দাতুক ওন জাফর এবং মেমোরি লেনের ফ্লাই মার্কেটে অবৈধ অভিবাসীদের বৈধ কাগজপত্র দেখতে অভিযানে ৩০০ জনকে তল্লাশি চালিয়ে বৈধতা না থাকায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযনে সিটি করপোরেশন, রেলা, পুলিশ ও ইমিগ্রেশনের নেতৃত্বে পরিচালনা করা হয়।

[৪] পুলিশ কমিশনার বলেন, করোনা প্রতিরোধে দেশব্যাপী বিধিনিষেধ থাকলেও তেমন কোনো কাজ না থাকলেও দল বেঁধে বিদেশিরা ঘুরাঘুরি করছে। এছাড়াও অনেকেই পরিবারের জন্য টাকা পাঠাতে আসে। তবে গ্রেপ্তারের মধ্যে কোনো দেশের কতজন নাগরিক প্রকাশ‌ না করলেও বাংলাদেশিদের সংখ্যা বেশি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়