শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে জামায়াত-শিবিরের ৮ কর্মী আটক

মঈন উদ্দীন: [২] রাজশাহী মহানগরীতে নাশকতা ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত অভিযোগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে পুুিলশ।

[৩] পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় রাজপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় জামাত-শিবির কর্মীরা দেশকে নাশকতা ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড করার উদ্দেশ্যে জমায়েত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পোঁছিলে জামাত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পালানোর সময় সেখান শিহাব উদ্দিন (৩২) গ্রেফতার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নাশকতার মামলা রুজু হয়।

[৪] মামলা রুজুর পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় ২৭ মার্চ রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা আসিফ করিম (২০), মোল্লাপাড়া এলাকার পারভেজ (১৮), বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁর ফারহান ইসরাক (২৭), শাহমখদুম থানার বড় বনগ্রামের রফিকুল ইসলাম (২৬), আঃ রহিম (২০), রাজপাড়া থানার আলীগঞ্জ গ্রামের ইসমাইল হোসেন (২১)-কে গ্রেফতার করেন। এর আগে পবা থানার বাগধানী বসন্তপুর গ্রামের মোঃ আবু তালেবের ছেলে মোঃ রাকিবুল ইসলাম(২১)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়