শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ল্যান্ড ফোন নম্বর পরিবর্তন নতুন নম্বর হচ্ছে ০২২২৩৩-৫৫৫৫৫

সুজন কৈরী: [২] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ল্যান্ড ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। বর্তমান ৯৫৫৫৫৫৫ নম্বরের পরিবর্তে নতুন নম্বর হচ্ছে ০২২২৩৩-৫৫৫৫৫। আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বর চালু হবে। নতুন এই নম্বর চালু হওয়ার পর থেকে পুরনো নম্বরে আর কখনও ফোন করার সুযোগ থাকবে না।

[৩] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস তথ্য পাওয়ার ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বরে যেকোনও ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনও নম্বর চাপতে হবেনা। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একইসাথে ১০ জন সেবা গ্রহীতা ফোন কল করার সুযোগ পাবেন।

[৪] নম্বর পরিবর্তনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, বর্তমান সরকারের সময়ে সবদিক থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেলিফোনে সেবা গ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনে আধুনিকতা আনার এই সহযোগিতার জন্য বিটিসিএল’কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

[৫] আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে ফায়ার সার্ভিসের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সবধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত নম্বর (০২২২৩৩-৫৫৫৫৫) ব্যবহার করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

  • সর্বশেষ