শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেনিজুয়েলার সামরিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ, তদন্ত করার আশ্বাস সরকারের

তাহমীদ রহমান: [২] নাগরিকদের অভিযোগ, সেনা সদস্যরা বেসামরিক নাগরিকদের আটক ও হত্যা করছে। পাশাপাশি লুটপাট করে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। রয়টার্স, দ্য নিউ হিউম্যানিট্রয়ন

[৩] ক্যাস্তিলো নামের একজন শুক্রবার তার গর্ভবতী স্ত্রী এবং ১২ বছর বয়সী কন্যাকে নিয়ে কলম্বিয়ায় পালিয়ে যান। তিনি বলেন, তারা আমাদের বাড়িতে অভিযান চালিয়ে আমাদের কাছ থেকে সব নিয়ে যায়। তারা গ্যারেজের দরজা ভেঙে দেয় এবং আমার যন্ত্রপাতিসহ সমস্ত জিনিস নিয়ে যায়। রয়টার্সকে ক্যাস্তিলো আরো বলেন, আমি থাকতে পারিনি কারণ তারা মানুষকে হত্যা করছে। তারা কিছু প্রতিবেশীকে হত্যা করেছিলো আমার সামনে।

[৪] ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভালাদমির প্যাড্রিনো লোপেজ সংবাদ সম্মেলনে বলেছেন, ছয় সন্ত্রাসীর সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত হয়েছেন এবং এই ঘটনায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৫] প্যাড্রিনো বলেন, ভেনিজুয়েলার সামরিক বাহিনীর ওপর যে অভিযোগ আনা হয়েছে তা তাদের নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সশস্ত্র বাহিনী সন্ত্রাসী দল থেকে দেশকে রক্ষা করতে বাধ্য। তবে অবশ্যই মানবাধিকারকে সম্মান করা হবে এবং অভিযোগে উল্লেখিত ঘটনাগুলির তদন্ত হবে।

[৬] ভেনিজুয়েলার চিফ প্রসিকিউটর একাধিক টুইটার বার্তায় লিখেছেন, অধিকার লঙ্ঘন হয়েছে কিনা তা দেখার জন্য লা ভিক্টোরিয়ার ঘটনা তদন্ত করছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়