শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৮:৩৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদোকে দলে নেওয়ার কথা ভাবছে না রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে ফের রিয়াল মাদ্রিদে ফিরতে চান বলে গুঞ্জন চলছিল ক’দিন ধরেই। তবে স্পেনের ক্লাবটির পরিচালকরা এমন কিছুর কথা ভাবছেন না বলে খবর স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার।

[৩] ২০২০ সালের মার্চে স্পেনের রাজধানীতে বেড়াতে গিয়েছিলেন রোনালদো। তখন পর্তুগিজ তারকা মাদ্রিদের ক্লাবটিতে ফিরতে চান বলে আলোচনা হয়। জুভেন্টাসের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর সেই আলোচনা এখন ফুটবলের আড্ডার অন্যতম বিষয়।

[৪] জুভেন্টাস আর্থিক সংকটের কারণে রোনালদোকে ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করছে বলেও খবর। এ অবস্থায় যে ক্লাবের হয়ে ৪ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন, সেখানেই রোনালদো ফিরতে চাইবেন বলে মনে করেন অনেকে।

[৫] ফুটবল এজেন্ট জর্জ মেন্ডেস কদিন আগে রোলদোকে রিয়াল মাদ্রিদে ফেরার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দেন। তবে রোনালদোর যে বেতন, তাতে জুভেন্টাস থেকে তার চলে যাওয়াটাও সহজ নয় এবং রিয়াল মাদ্রিদের অবস্থানও স্পষ্ট নয়।

[৬] রিয়াল আর্থিক বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করছে। লস ব্লাংকোসরা প্রতি ইউরো খরচ করছে হিসেব করে। তারা তরুণদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াটা প্রাধান্য দিচ্ছে। আরলিং হরল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকার দিকে নজর তাদের। - ডেইলি মার্কা/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়