শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১২:২৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে রোববার মৌলভীবাজারে আসছেন আওয়ামীলীগের তিন নেতা

স্বপন দেব: মৌলভীবাজার জেলা পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিতে রোববার(২৮ মার্চ) কেন্দ্রিয় আওয়ামীলীগের তিন নেতা মৌলভীবাজারে আসছেন।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী  জাহাঙ্গীর কবির নানক , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  মাহবুব উল আলম হানিফ, এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। রোববার দুপুর শহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে জেলা পরিষদের এ সভা অনুষ্ঠিত হবে।

সভা শেষ বীর মুক্তিযোদ্ধাদের এককালীন অনুদান প্রদান, শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান, গৃহহীনদের গৃহের মালিকানার দলিল বিতরণ, সেলাই মেশিন বিতরণ ,কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। পরে ওই দিন রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিগণ যোগ দেয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়