শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে একদিনে করোনা আক্রান্ত ৬২ হাজার ২৫৮ জন

সুমাইয়া ঐশী: [২] কেবল মহারাষ্ট্রেই আক্রান্ত ৩৭ হাজার।

[৩] গত ২৪ ঘণ্টায় সংক্রমণের এই সংখ্যা পাঁচ মাসের মধ্যে রেকর্ড। ১৬ অক্টোবরের পর থেকে এত সংখ্যক মানুষের একদিনে সংক্রমণের খবর মেলেনি। আক্রান্তের এই সংখ্যা শুক্রবারের তুলনায় ৫.৩ শতাংশ বেশি। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০। ন্যাশনাল হেরল্ড

[৪] ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২৯১ জন। এপর্যন্ত মোট মুত্যু ১ লাখ ৬১ হাজার ২৪০ জনের। দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৬৪৭। এসংখ্যা মোট আক্রান্তের ৩.৮০ শতাংশ। এনডিটিভি

[৫] সংক্রমণের তুলনায় দেশটিতে সুস্থের হার কমেছে ৯৪.৮৫ শতাংশ। সবচেয়ে আশঙ্কাজনক মহারাষ্ট্রের অবস্থা। এছাড়া কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিল নাড়ুতে সংক্রমণের উর্ধ্বগতি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সংশ্লিষ্টদের কপালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়