শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেই রাইফেল ও পোশাক, ৯ মাসের ছেলেকে নিয়ে শুটিং বিশ্বকাপে ইয়েমেনি শুটার

স্পোর্টস ডেস্ক : [২] ক্রীড়াক্ষেত্রে একাধিকবার ক্রীড়াবিদদের বিভিন্ন রকমের মানবিক উদ্যোগের সাক্ষী থেকেছে বিশ্ব। বিভিন্ন ক্ষেত্রের কৃতি ক্রীড়াবিদরা নানা ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। এবার সেই তালিকায় নাম লেখালেন অলিম্পিক পদকজয়ী কিংবদন্তি শুটার গগন নারাং।

ইয়েমেনের মহিলা শুটার আমাল মুদস আর্থিকভাবে একেবারেই স্বচ্ছল নন। আর এই অবস্থায় দাঁড়িয়ে মানবিকতার খাতিরে তাঁর দিকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নারাং। যে মহিলা শুটার নিজের সঙ্গে ন'মাসের ছেলেকে নিয়ে এসেছিলেন। দেশেই রেখে এসেছিলেন মেয়েকে।
ইয়েমেনের শুটার মুদস দিল্লিতে শুটিং বিশ্বকাপে যোগদান করেছিলেন একাধিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে। তার কাছে না থাকার তালিকাটা ছিল লম্বা। পথ খরচ, রাইফেল - এমনকী শুটিংয়ের পোশাক পর্যন্ত ছিল না মুদসের। সেই আমাল মুদসের কার্যত সবকিছুর দায়িত্ব নিয়েছেন গগন। ভারতের অলিম্পিক পদকজয়ী শুটার গগন নারাংয়ের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সারা বিশ্বের মানুষ।

ইতিমধ্যেই আমালের সঙ্গে দেখা করেছেন গগন। গগন তাকে নতুন রাইফেল ও শুটিংয়ের ড্রেস কিনে দিয়েছেন। এখানেই থেমে না থেকে নিজের অ্যাকাডেমি গান ফর গ্লোরি-তে ট্রেনিংয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন।

আর এইসব পেয়ে আপ্লুত আমাল বলেছেন, কতটা যে খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করতে পারব না। না-পাওয়ার জগত থেকে এসেও যে অদম্য জেদ, ইচ্ছাশক্তির প্রদর্শন করেছেন আমাল, তা অকল্পনীয়। শুটিং বিশ্বকাপে গগনের অ্যাকাডেমির রাইফেল ধার করেই খেলতে নেমেছিলেন আমাল। এবার কোনও মেডেল না পেলেও বড় প্রাপ্তি নিয়েই দেশে ফিরছেন তিনি। - হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়