শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 গজারিয়ায় ২০ কেজি গাঁজাসহ আন্তর্জাতিক মাদক কারবারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নেয়ামূল হক নয়ন: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর নামক বাসস্ট্যান্ডে শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইজ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় এস আই সবুজ ও এস আই সুমন সরকার সহ কুমিল্লা থেকে ছেড়ে আসা সাদা রঙ্গের প্রাইভেটকার যাহার রেজিস্ট্রেশন নং চট্ট-মেট্রো-গ:০৫-০০৪৮, এর গতিরোধ করে তল্লাশি করে বিশেষ অভিনব কায়দায় পিছনের ডালা ও সিটের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০(বিশ) কেজি গাঁজা  সহ  গাড়ির ভিতরে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।

গাড়ির ড্রাইভার মোঃ মোতাহার হোসেন ( ৩২)কালু , পিতা: সুরুজ মিয়া, গ্রাম: রসুলপুর (পশ্চিম পাড়া), থানা :কোতোয়ালি ,কুমিল্লা ও যাত্রী মনির হোসেন (৪২) পিতা-মৃত রহমত আলী, গ্রাম: বাকশিমুল, থানা :বুড়িচং ,কুমিল্লা বলে  পরিচয় জানা গেছে।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা আন্তর্জাতিক মাদক চোরাকারবারির দলের সক্রিয় সদস্য বলে জানায়।

কুমিল্লা জেলার বুড়িচং থানা সীমান্তবর্তী এলাকা ভারত থেকে মাদক দ্রব্য ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায় কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ জানায়, মাদকের ব্যাপারে কোন প্রকার আপোষ নেই। তাদের বিরুদ্ধে যথাযথ মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়