শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা পজিটিভ হয়েও সশরীরে বৈঠকে ইমরান খান, সমালোচনার ঝড়

সুমাইয়া ঐশী: [২] বৃহস্পতিবার নিজের মিডিয়া টিমের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর কয়েকটি ছবি বৈঠকে অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে। এতে বিরোধী দলের পাশাপাশি পাকিস্তানের সাধারণ জনগণও সমালোচনা শুরু করে। এনডিটিভি

[৩] প্রকাশিত এসব ছবিতে দেখা যাচ্ছে, কিছুটা দূরত্বে বসে আছেন ইমরান খান এবং মিডিয়া কর্মীরা। এনিয়ে সাধারণ জনগণের প্রশ্ন, করোনা আক্রান্ত হয়েও ভিডিও কনফারেন্স না করে কেনো মুখোমুখি বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, বিরোধী দলের পক্ষ থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। হিন্দুস্তান টাইমস

[৪] অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি সরকার পক্ষের কেউ। বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ সরকারের মুখপাত্রও।

[৫] রোববার করোনা পজিটিভ হন ইমরান খান। এর কয়েকদিন আগেই চীনের সিনোফার্ম করোনা ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। একই দিন তার স্ত্রী বুশরা বিবিও করোনা পজিটিভ হন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়