শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, ‘উনার (রিজভী) এখন কোনো শারীরিক উপসর্গ নেই। গতকাল তার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। রিপোর্টে জানা গেছে- ফুসফুস ও হৃদযন্ত্রও স্বাভাবিক রয়েছে। আগামীকাল আবারও তার নমুনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলেই তিনি হাসপাতাল ছেড়ে বাসায় যেতে পারবেন।’

[৪] জানা গেছে, গত ১৮ মার্চ নমুনা পরীক্ষায় রুহুল কবির রিজভীর রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৩০৫ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে।

[৫] ওই সময় রিজভী সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে রাজধানীর শান্তিনগরে একটি ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষা করান। এতে তার রিপোর্ট পজিটিভি আসে।

[৬] এদিকে রিজভী করোনায় আক্রান্ত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়