শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাঙ্গামাটি প্রতিনিধি: [২] বীর সন্তানদের জন্ম না হলে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী নয় বাঙ্গালী জনগোষ্ঠী স্বাধীন ভাবে বাঁচার অধিকারও পেতো না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

[৩] তিনি বলেন, জাতির জনকের ডাকে বীর মুক্তিযোদ্ধারা সাহকিতার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আমাদের সকলকে শপথ নিতে হবে দেশও জাতির ক্রান্তি লগ্নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবো।

[৫] জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অংসুই প্রু চৌধুরী এই কথা বলেন।

[৬] জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জাতির সূর্য্য সন্তাদের সম্মান জানাতে পেরে আজ আমার কর্মজীবন স্বার্থক হয়েছে। স্বাধীনতা সূবর্ণ জয়ন্তীতে আমাদেরকে আবারো শপথ নিতে হবে স্বাধীন এই বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির গর্ব। তাদের সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব ও কতর্ব্য।

[৭] পরে জেলা পরিষদের পক্ষ থেকে শহীদ মুক্তিসেযাদ্ধা পরিবারের হাতে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন। এছাড়া রাঙ্গামাটি জেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে ও ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়