শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জিল্লুর রয়েল: [২] যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ সকালে শহীদ মিনার চত্বরে তোপধ্বনীর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা হয়। এরপর শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

[৩] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।

[৪] এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অন্যান্য কর্মসুচি পালন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নন্দীগ্রাম পৌরসভা, নন্দীগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসুচি পালন করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়