শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পরেও যারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে তাদের মূলোৎপাটন করা হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সমীরণ রায়: [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটি আমাদের বড় অর্জন।

[৩] তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশ। বিশ্বের বুকে বাংলাদেশ একটি গর্বিত দেশ। বাঙালি একটি গর্বিত জাতি। আর এ অর্জন সম্ভব হয়েছে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে।

[৪] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এখনও আস্ফালন করছে। তারা এখনও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষ্টি, সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রত্যয় হচ্ছে, এই স্বাধীনতাবিরোধীদের মূলোৎপাটন করা।

[৫] শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়