শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিনজিয়ান নিয়ে মন্তব্য করায় যুক্তরাজ্যের ১৩ জন আইনপ্রণেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চীনের

সুমাইয় ঐশী: [৩] শুক্রবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, উইঘুর মুসলিমদের নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। নিষেধাজ্ঞার আওতায় এসব আইনপ্রণেতা ও তাদের পরিবারের সদস্যদের চীনে প্রবেশ নিষিদ্ধ। সেই সঙ্গে চীনে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে। সিএনএন, ডয়েচে ভেলে

[৪] এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাঁচজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে। তারা হলেন, টম টুজেনহাট, লেইন ডুনক্যান স্মিথ, নেইল ওব্রিয়েন, টম লাউটন এবং নুসরাত ঘানি। এর মধ্যে আছেন দুজন হাউজ অব লর্ডসের সদস্য- ডেভিড অ্যালটন এবং হেলেনা কেনিডি। সেই সঙ্গে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অ্যাকাডেমিক জনি স্মিথ ফিনলে এবং ব্যারিস্টার জিওফ্রে নিসের বিরুদ্ধে। বাকি চারজনের নাম প্রকাশ করা হয়নি।

[৫] এনিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীন নিজের সার্বভৌমত্ত্ব ও জাতীয় সুরক্ষা বজায় রাখতে বদ্ধপরিকর। এলক্ষ্যে যেকোনো পদক্ষেপ নিতে আমরা পিছপা হবো না।

[৬] এর প্রতিক্রিয়ায় এই আইনপ্রণেতারা বলেন, মানবাধিকারের স্বার্থে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। কোনো পদক্ষেপ নিয়েই আমাদের চুপ করানো যাবে না। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়