শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে স্বাধীনতা দিবসে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মনির হোসেন: [২] রামগঞ্জে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি মাধ্যমে পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন ও উপজেলা আ.লীগ, রামগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করেন।

[৩] শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম রুহল আমিন, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সালেহ আহম্মদ পাটওয়ারী, তোফায়েল আহম্মদ মনু, তোসাদ্দেক হোসেন মানিক মাল, আবুল বাসার পাটওয়ারী,মোঃ গোলাম নবী, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া, সাংবাদিক পাটোয়ারী হোসেন শরীফ, খালেদ মাহমুদ ফারুক,জাকির হোসেন পাটোয়ারী,মনির হোসেন বাবুল ,জহিরুল ইসলাম প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়