শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে প্রকাশ্য দিবালকে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

রাসেল হোসেন:[২] ঢাকার ধামরাইয়ে আলামিন(২৩) নামে এক অটোরিকসা চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলম নামের একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে ।

[৩] নিহতর মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে ধামরাই থানা পুলিশ ।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

[৪] শুক্রবার(২৬ মার্চ) বেলা সাড়ে এগারটার দিকে ধামরাই পৌরহরের মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।নিহত আলামিন ধামরাই পৌহরের কায়েতপাড়া মহল্লার বজলুর রহমানের ছেলে।

[৫] স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত আলামিনের আটোরিকশার সঙ্গে গোয়ারীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয় শুক্রবার সকালে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার হয়।

[৬] পরবর্তীতে সকাল সাড়ে এগারটার দিকে মাধববাড়ি ব্রীজের দক্ষিণপাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে আলামিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন।

[৭] হত্যার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান ঘটনাস্থল থেকে নিহতর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ