শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বশেষ জরিপেও এগিয়ে মমতা ব্যানার্জি

আসিফুজ্জামান পৃথিল: [৪] রাজ্যটিতে শনিবার শুরু হয়ে শেষ দফার নির্বাচন হবে ২৯ এপ্রিল। বৃহস্পতিবার এবিপি আনন্দ ও সি-ভোটার পরিচালিত সর্বশেষ জনমত জরিপের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবারের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসতে পারে তৃণমূলই। দলটি পেতে পারে ১৫২ থেকে ১৬৮টি আসন। ১০৪ থেকে ১২০ আসন পেতে পারে বিজেপি। আনন্দবাজার

[৫] কংগ্রেস-বাম দল ও আইএসএফ জোট পেতে পারে ১৮ থেকে ২৬টি আসন। তৃণমূল পেতে পারে ৪২ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৭ শতাংশ ও বাম-কংগ্রেস-আইএসএফ পেতে পারে ১৩ শতাংশ। ১৬ থেকে ২৩ মার্চ ২৯৪টি বিধানসভা আসনের ১৭ হাজার ৮৯০ জন ভোটারের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

[৬] এবিপি আনন্দ-সি-ভোটারের এটি ছিলো চতুর্থ সমীক্ষা প্রতিবেদন। এর আগের তিন প্রতিবেদনেও তৃণমূলের জয়ের ইঙ্গিত ছিল। প্রথম সমীক্ষায় বলা হয়েছিলো তৃণমূল পাবে ১৫৪ থেকে ১৬২টি আসন। দ্বিতীয় সমীক্ষায় বলা হয়, ১৪৮ থেকে ১৬৪টি আসন। আর তৃতীয় দফায় বলা হয়, তৃণমূল পাবে ১৫০ থেকে ১৬৬টি আসন। বিজেপির ক্ষেত্রে প্রথম দফায় তারা ইঙ্গিত দেয়, ৯৮ থেকে ১০৬টি, দ্বিতীয় দফায় ৯২ থেকে ১০৮, তৃতীয় দফায় ৯৮ থেকে ১১৪টি আসন।

[৭] আবার সিএনএক্স এর সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২৯৪ আসনের মধ্যে তৃণমূল জিততে পারে ১৩৬ থেকে ১৪৬টি আসন। বিজেপি জিততে পারে ১৩০ থেকে ১৪০টি আসন। বাম-কংগ্রেস-আইএসএফ জোট পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন।

[৮] এদিকে ইন্ডিয়া নিউজ-জন কি বাত, প্রিয়বন্ধু, শাইনিং ইন্ডিয়া ও ক্রাউড উইসডম নামের আরও কয়েকটি সংস্থা তাদের সমীক্ষা প্রতিবেদনে বিজেপির জয়ের ইঙ্গিত দিয়েছে। তবে সেই প্রতিবেদন গ্রহণ করেনি বিভিন্ন রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার কোনো দল বা জোটের সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়