শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে ফিরেই ২১ দিনের কোয়ারেন্টিনে ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে ভুটানে ফিরে ২১ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তার সফরসঙ্গীরা। ভুটানের প্রধানমন্ত্রীর অফিস জানায়, বিমানবন্দরে পার্কিং করা গাড়িতে চড়ে লোটে শেরিং কোয়ারেন্টিন অবস্থায় তার গন্তব্যে পৌঁছান। একই কায়দায় তার সফরসঙ্গীদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়। ইউএনবি

আগামী ২১ দিন ভুটানের প্রধানমন্ত্রীর সব সরকারি কাজ ও অনুষ্ঠান ভার্চুয়ালি পরিচালিত হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে লোটে শেরিং ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে ঢাকা সফর করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়