শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:২৫ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শ্রদ্ধা জানালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হওয়া ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। একইদিন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

সেই উপলক্ষে ম্যাচ শুরু হওয়ার পূর্বে জাতীয় সংগীত গাওয়ার সময় দেশের স্বাধীনতার বীরদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। তামিম-মুশফিকরা যখন জাতীয় সংগীতের সঙ্গে নিজেদের গলা মিলাচ্ছিল তখন ধারাভাষ্যকক্ষ থেকে বারবার বলা হচ্ছিল ‘আজ বাংলাদেশের জন্য বিশেষ দিন’।

এর আগে প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরে গেছে টাইগাররা। তাই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হলে শেষ ম্যাচটি জিততেই হবে। এ ছাড়া ভিন্ন কোনো বিকল্প নেই। পাশাপাশি দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে হলে ম্যাচটা যে জয় পেতেই হবে।

এদিকে, এই ম্যাচে একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। আগের দুটি ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছিল। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে সফল বোলার তিনি। তাকে জায়গা দিতে সাইড বেঞ্চে বসতে হয়েছে অলরাউন্ডার সাইফুদ্দিনকে।

ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। তিনি বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে ছিলেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়