শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:৫৬ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের (লাইভ)

আখিরুজ্জামান সোহান:[২] ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। সিরিজটিতে টস হারের হ্যাটট্রিক করে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

[৩] উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিজেদের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ দল। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেই ২৬ মার্চ তারিখে খেলেছিল বাংলাদেশ।

[৪] সিরিজের শেষ ম্যাচে একটি করে পরিবর্তন এনেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচ না খেলা রস টেলরকে ফিরিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড দল। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন উইল ইয়ং।

[৫] অন্যদিকে সফরকারী বাংলাদেশ দলেও পরিবর্তন একটি। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে নেয়া হয়েছে ডানহাতি ফাস্ট বোলার রুবেল হোসেনকে। এছাড়া বাকি দশজন রয়েছেন আগের মতোই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়