শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৩৪ জন, শনাক্ত ৩৫৮৭, সুস্থ ১৯৮৫

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] এদিকে বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে আট হাজার ৭৯৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন, একহাজার ৯৮৫ জন আর এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।

[৩] এ পর্যন্ত করোনার শনাক্ত হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনের। শনাক্ত বিবেচনায় ১৩ দশমিক ২৬ আর সুস্থ্যতা ৯০ দশমিক ৬৭ এবং মৃত্যু ১দশমিক ৫১। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।

[৪] আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। মৃতদের মধ্যে ৩৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারাগেছে ,আর একজন বাড়ীতে।

[৫] দেশের ২২২টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় সংগৃহীত নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৩২৪ আর পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৪৫ টি। সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৪ লাখ ৩৩ হাজার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, আর বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১০ লাখ ৮১ হাজার ৬২৭টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৭৩১টি নমুনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়