শিরোনাম
◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে পৃথক এলাকা থেকো দুটি লাশ উদ্ধার

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক দুই এলাকা থেকে নারীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

[৩] বুধবার (২৪ মার্চ) উদ্ধার হওয়া নিহতের মধ্যে অজ্ঞাত যুবক (২৫) এবং রুপিয়া বেগম (২০)।

[৪] এলাকাবাসী ও পুলিশ জানা গেছে, উপজেলার কালামপুর পাকার মাথা এলাকা থেকে রুপিয়া বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ ও উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকার সিপি কারখানার পিছনের গজারী গাছের সাথে ১৫ফুট উচুতে রশি দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা এই দুইটি ব্যক্তির মৃত্যু রহস্যজনক।

[৫] পুলিশ জানায়, চন্দ্রা ত্রিমোর এলাকায় সিপি কারখানার পিছনের গজারী বনে অজ্ঞাত যুবকের লাশ একটি গজারী গাছের সঙ্গে ১৫ ফুট উঁচুতে ঝুলতে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

[৬] অপরদিকে, উপজেলার কালামপুর পাকার মাথা এলাকায় রুপিয়া বেগম নামের গৃহবধূ ইঁদুর মারা চায়না ট্যাবলেট খেয়ে আত্মাহত্যা করার অভিযোগ রয়েছে। নিহত গৃহবধূ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাপগাছি হাতিয়া বান্দা গ্রামের অহিদুল ইসলাম (২৮) দ্বিতীয় স্ত্রী।

[৭] কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরি জানান, নিহত দু’জনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়